একই পারফিউম দুইজনের গায়ে আলাদা লাগে কেন?
কখনও কি খেয়াল করেছেন, দুজন মানুষ যদি একই পারফিউম মাখেন তবুও দুজনের গায়ে সেটা আলাদা লাগার (স্মেল) মতো ঘটনা ঘটে? আসলে পারফিউমের সবচেয়ে ম্যাজিক্যাল অংশই এটি। একই পারফিউম দুইজনের গায়ে আলাদা লাগে কারণ পারফিউম শুধু ‘গন্ধ’ না; এটা ত্বক, শরীর, অভ্যাস আর পরিবেশের সাথে রিঅ্যাক্ট করা একটা জীবন্ত জিনিস!
স্কিন কেমিস্ট্রি (সবচেয়ে বড় কারণ)
প্রতিটা মানুষের ত্বকের pH লেভেল, তেল (oil) আর আর্দ্রতা আলাদা। যাদের ত্বক একটু ড্রাই, তাদের গায়ে পারফিউম হালকা ও সফট লাগে। যাদের ত্বক অয়েলি, তাদের গায়ে পারফিউম বেশি ডিপ, ইন্টেন্স ও লং লাস্টিং হয়। ফলে একই পারফিউম এক জনের গায়ে নরম ল্যাভেন্ডার, আরেকজনের গায়ে একটু উডি বা মিষ্টি হয়ে উঠতে পারে।
শরীরের তাপমাত্রা (Body Heat)
শরীর যত বেশি উষ্ণ, পারফিউম তত দ্রুত উড়ে যায়। বেশি বডি হিট টপ নোটকে দ্রুত উড়িয়ে দেয়। এভাবে একে একে সব নোটকে দ্রুত শেষ করে ফেলে। আবার অপরদিকে কম বডি হিটের কারও শরীরে সুগন্ধ ধীরে ধীরে প্রকাশ পায়। তাই কারও গায়ে পারফিউম ‘শান্ত’, কারও গায়ে আবার ‘জোরে কথা বলে’।

ঘাম ও লাইফস্টাইল
ঘাম, খাবার আর দৈনন্দিন অভ্যাসও বড় ফ্যাক্টর। ঝাল খাবার, কফি, ধূমপান ইত্যাদি সুগন্ধকে শার্প বা ডার্ক করে। পরিষ্কার খাদ্যাভ্যাস ও কম ঘাম হলে পারফিউম ক্লিন ও ব্যালান্সড থাকে। এই কারণেই বাইরে কাজ করা একজন আর এসি অফিসে থাকা একজনের গায়ে একই পারফিউম আলাদা লাগে।
পরিবেশ ও আবহাওয়া
একই পারফিউম গরমে যত বেশি ছড়ায়, শীতে ততটা ছড়ায় না। শীতে সাধারণত পারফিউত গভীর, সফট ও আরামদায়ক লাগে। অথচ গরমে ভিন্ন রূপ দেখায়। অর্থাৎ বর্ষা, শীত, গ্রীষ্ম; প্রতিটা মৌসুম পারফিউমকে আলাদা চরিত্র দেয়।
ব্যক্তিত্ব ও উপস্থিতি
এই ব্যাপারটা ঠিক বৈজ্ঞানিক না, তবে বাস্তব। একই সুগন্ধ শান্ত মানুষের গায়ে ‘পরিশীলিত’ লাগে কিন্তু আত্মবিশ্বাসী মানুষের গায়ে যেন ‘স্টেটমেন্ট’ হয়ে ওঠে। কারণ পারফিউম শেষ পর্যন্ত একজন মানুষের উপস্থিতির এক্সটেনশন।

উদাহরণ হিসেবে বলা যায়, মনে করেন 🌿RIVEE-এর একটি ল্যাভেন্ডার বেসড পারফিউম একজন শান্ত স্বভাবের মানুষের গায়ে দিলে সেটা হবে ক্লিন, নরম, অফিস-ফ্রেন্ডলি হবে। কিন্তু আরেকজন এক্সপ্রেসিভ মানুষের গায়ে সেটা হবে রিচ, উষ্ণ, একটু রোমান্টিক হবে। অর্থাৎ বোতল এক, কিন্তু গল্প দুইটা।
শেষ কথা
পারফিউম কাউকে নকল করে না। পারফিউম কোনো মানুষকে ঠিক তার মতো করেই প্রকাশ করে। এ কারণেই সব পারফিউম সবার জন্য নয়। আর সঠিক পারফিউম একদিন সঠিক ব্যক্তিকে খুঁজে নেন। এর জন্য প্রয়োজন হয় সঠিক টিউনিং বা সময়ের অপেক্ষা।