পারফিউম নিয়ে ৬ ভুল ধারণা
আজকের দিনে পারফিউম আর কেবল সাজগোজের অনুষঙ্গ নয়; এটি একজন মানুষের রুচি, মানসিকতা ও ব্যক্তিত্বের নীরব প্রকাশ। অফিসের ব্যস্ত সকাল হোক বা কোনো বিশেষ ডেট কিংবা অনুষ্ঠান—বের হওয়ার আগে সামান্য পারফিউমই মুহূর্তের মধ্যে মুড বদলে দিতে পারে। তবু প্রায়ই অভিযোগ শোনা যায়, পছন্দের পারফিউমটির সুবাস কয়েক ঘণ্টার মধ্যেই মিলিয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য পারফিউম দায়ী নয়; দায়ী আমাদের ব্যবহারের ভুল অভ্যাস। ভুল নিয়মে পারফিউম ব্যবহার করলে সবচেয়ে ভালো সুগন্ধও দ্রুত ফিকে হয়ে যায়। অথচ সামান্য সচেতনতা আর সঠিক কৌশল জানলেই একই পারফিউমের ঘ্রাণ দীর্ঘসময় ধরে উপভোগ করা সম্ভব।
তাহলে চলুন জেনে নেওয়া যাক—কোন ৬টি সাধারণ ভুলের কারণে পারফিউমের সুবাস দ্রুত উবে যায়, এবং কীভাবে সহজ কিছু উপায়ে সেই ঘ্রাণকে সারাদিন ধরে ধরে রাখা যায়।
ভুল ধারণা ১: আমাদের ধারণা দামি পারফিউম মানেই ভালো। কিন্তু বাস্তবতা হচ্ছে দাম বেশি হলেই পারফিউম ভালো হবে—এমনটা সত্য নয়। একটি পারফিউমের মান নির্ভর করে নোটের ব্যালান্স, কাঁচামালের মান এবং ব্লেন্ডিংয়ের দক্ষতার ওপর। অনেক সময় মাঝারি দামের পারফিউমও অসাধারণ অভিজ্ঞতা দেয়। যেমন সাম্প্রতিক সময়ে Brandy Ambre Leathe ব্যবহার করে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে আমার। পারফিউম মার্কেট হিসেবে দামে খুব সস্তা, কিন্তু পারফরম্যান্স অসাধারণ।
ভুল ধারণা ২: যত বেশি স্প্রে, তত ভালো; এটি সবচেয়ে প্রচলিত ভুল। বেশি স্প্রে করলে সুগন্ধ সুন্দর হওয়ার বদলে বিরক্তিকর ও দমবন্ধ করা হয়ে যেতে পারে। পারফিউম সব সময় হওয়া উচিত সাবটেল, অতিরিক্ত নয়।

ভুল ধারণা ৩: অনেকে মনে করে করেন পারফিউম মাখার পর দিনভর সেটির সুগন্ধ একইরকম থাকে। কিন্তু এই ভাবনা ঠিক না। স্প্রে করার সময় যে গন্ধ পাওয়া যায়, সময়ের সঙ্গে সঙ্গে সেটি পরিবর্তন হয়ে যায়। সময় অনুযায়ী বদলায়—Top, Middle ও Base Notes ধাপে ধাপে প্রকাশ পায়। তাই প্রথম গন্ধ দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বরং অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ভুল ধারণা ৪: পারফিউম শুধু পোশাকে লাগাতে হয়— এমনটা মনে করেন অনেকে। এটা কিছু ক্ষেত্রে সঠিক হলেও সবক্ষেত্রে নয়। পারফিউম মূলত ত্বকের সঙ্গে রিঅ্যাক্ট করেই তার আসল চরিত্র প্রকাশ করে। শুধু পোশাকে ব্যবহার করলে অনেক সময় সুগন্ধ ঠিকভাবে বিকশিত হয় না।
ভুল ধারণা ৫: একটি পারফিউম সবার জন্য একই রকম কাজ করবে এটাও ভুল ধারণা। অর্থাৎ একই পারফিউম যদি ৫ জন মানুষ মাখেন, তবে তাদের ৫ জনের থেকে কিছুটা হলেও ভিন্ন ভিন্ন ফ্লেভার পাওয়া যাবে। কেননা একই পারফিউম ভিন্ন মানুষের ত্বকে ভিন্নভাবে গন্ধ ছড়ায়। কারণ স্কিন টাইপ, তাপমাত্রা ও লাইফস্টাইল পারফিউমের ওপর প্রভাব ফেলে।
ভুল ধারণা ৬: পারফিউমের মেয়াদ কখনো শেষ হয় না, এই তথ্যটাও ভুল। পারফিউমও নষ্ট হতে পারে। ভুলভাবে সংরক্ষণ করলে (সূর্যের আলো, অতিরিক্ত তাপ) সুগন্ধ বদলে যেতে পারে বা দুর্বল হয়ে যায়।
শেষ কথা : পারফিউম শুধু গন্ধ নয়, এটি ব্যক্তিত্ব, অনুভূতি আর স্মৃতির মিশেল। ভুল ধারণা ভেঙে সঠিক নিয়মে ব্যবহার করতে পারলেই পারফিউমের আসল সৌন্দর্য উপভোগ করা যায়।